ভ্রান্ত চশমায় ইডেনের মেয়ে
ভ্রান্ত চশমায় ইডেনের মেয়ে
ইডেন শুনলেই কপাল কুঁচকে ভাবে মানুষ মনে
নেত্রী গুন্ডা খারাপ যতো চর্চা চলে ক্ষণে ক্ষণে।
মিডিয়ার সব চটকদারী খবরেরই আড়ালে
সত্যিটা কেউ দেখতে পেতো একটু হাত বাড়ালে।
কালো মেঘের আড়ালে যেমন লুকিয়ে থাকে আলো
ইডেন প্রাঙ্গণেও হাজার হাজার আছে মেয়ে ভালো।
ভদ্র-নম্র আর শান্ত তারা চোখের কোণে স্বপ্ন
লাইব্রেরি আর ক্লাসরুমে দিন ফুরোতেই মগ্ন।নিজের উপার্জনে চালায় ওরা পড়াশোনা
পরিবারের হাল ধরে যে হয়না তাদের তুলনা।
টিউশনি আর পার্ট-টাইম জবে কাটে দিন পরিশ্রমে
স্বপ্ন জয়ের বীজ বুনে চলেছে মনের কঠিন আশ্রমে।
বাবা-মায়ের স্বপ্ন পূরণে রাত জাগে দুই চোখে
ভিন্ন দেশের নামী ক্যাম্পাসেও নিজের নাম লেখে।
বড় বড় সব সেক্টরে আজ রাখছে মেধার ছাপ
লড়াকু ওরা ঘুচিয়ে দেবে সব অপবাদের পাপ।কয়েকজনের ভুলের দায় সবার কেন হবে?
ন্যায্য বিচার আর সঠিক কথা বলবে মানুষ কবে?
ওরাও তো কারো বোন ওরাও কারো মেয়ে
সবাইকে তো যায় না মাপা একই চশমা দিয়ে।
মিথ্যে অপবাদ ঘুচে যাক সত্য জানুক সবে
সম্মান পাবে সব জায়গায় সুদিন আসলে তবে।জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email: shilakhan09765@gmail.com