স্বার্থের খেলা
স্বার্থের খেলা
স্বার্থের খেলায় মগ্ন পৃথিবী
স্বার্থেই সব আয়োজন
স্বার্থের একটু এদিক সেদিক
হলেই পাল্টায় সম্পর্কের ধরণ।
স্বার্থের জন্য হিংস্র মানুষ
মারতে পারে বন্ধু
এক মুহূর্তে ভুলে যায়
একসাথে কাটানোর সন্ধি।
স্বার্থের কারণে বাবা-মা কিংবা
ভাইবোনও হয় পর
অথচ সন্ধি ছিল থাকবে
একসাথে সারাজীবন ভর।
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
আলোকিত প্রতিদিন
পত্রিকায় প্রকাশিত।