শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অল্প আয়ুর ফুল

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৫ বার

অল্প আয়ুর ফুল

আচ্ছা ফুল জীবন নিয়ে
নেই কি কোনো অভিযোগ?
অল্প দিনের আয়ু নিয়ে
কেন করো না আক্ষেপের যোগ?
অভিযোগ থাকবে কেন
আমি প্রকৃতির অনন্য সৃষ্টি,
আমার রূপ আর সুবাসে
নামাই সুখ আনন্দের বৃষ্টি।

কিন্তু তুমি ঝরে পড়ো
আয়ু যে তোমার অতি অল্প!
তাতে কী এক দিনেই
গড়ে তুলি ভালোবাসার গল্প।

সুবাস দিয়ে জুড়াই পরান
রূপ দিয়ে মন হরণ করি,
তোমাদেরই খুশির মাঝে
আমি ফুল ধন্য হয়ে মরি।

কিন্তু প্রয়োজন ফুরালেই
তোমায় ছুঁড়ে ফেলে ডাস্টবিনে!
সেটা তো মানুষের স্বভাব
অকৃতজ্ঞ এই ভুবনে।
তবুও যারা গভীরভাবে
আমায় ভালোবাসতে জানে,
শুকনো আমিকেও যত্নে রাখে
স্মৃতির ডায়েরির পানে।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ,রসায়ন বিভাগ।
Email: jannatshila0009@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ছন্দকানন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।