বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিকৃত বন্ধুত্ব

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৩ বার

বিকৃত বন্ধুত্ব

মায়ের আইফোন লুকাই নিয়ে
বন্ধুকে বলে ঘুরতে যাবি
বন্ধুদের সাথে ছবি তুলবে
বলে পড়েছিল নীল পাঞ্জাবি
সেই মধুর মুহুর্ত ঢাকা পড়লো
নিথর দেহের ঘামে

একটা আইফোন দামি হলো
ছোট্ট প্রাণের নামে
যে হাতের ছোঁয়ায় ছিল
গভীর বন্ধুত্বের টান
লোভের টানে সেই হাতেই
গেলো অপ্রতিমের প্রাণ।

ক্যামেরার লেন্সে ছবি হলোনা
রক্তে ভাসল মাটি
শৈশবেই কেমনে ঢুকে গেল
হিংসা নামক ঘাঁটি ?
জঙ্গলে রইল পড়ে দেহ
ফোন নিয়ে গেলো বন্ধুরুপি খুনি
কেমন যুগে কেমন বন্ধুত্ব
তৈরি হচ্ছে কেমন এই ধরণী

মায়ের কোলে ফিরবে না
আর ফেলে গেছে কত স্মৃতি
ধাতব দানব গিলে খাচ্ছে
মানুষের স্নেহ মায়ার রীতি।

 

 

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আলোকিত প্রতিদিন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।