স্মৃতির ক্যানভাসে মৃত্যু
স্মৃতির ক্যানভাসে মৃত্যু
মৃত্যু সে এক আতঙ্কের নাম ভীষণ চেনা শব্দ
যা কেড়ে নেয় আপন মানুষ করে দেয় সব স্তব্ধ।
মৃত্যু মানেই তীব্র বেদনা আপন হারানোর ক্ষত
বুকের ভেতর বয়ে চলা এক যন্ত্রণাদায়ক স্রোত।
মৃত্যু সে এক আহাজারি আর অপূর্ণতার গান
নিমেষেই কাড়ে চেনা মানুষের কলরবময় প্রাণ।
জীবন্ত সব মুহূর্তগুলো স্মৃতি হয়ে যায় একা
কয়েক সেকেন্ডে স্তব্ধ মানুষ মেলে নাতো আর দেখা।
মৃত্যু নামের অমোঘ নিয়মে চিরতরে ঘুমায় কেউ
রেখে যায় শুধু চোখের কোণায় নোনা বেদনার ঢেউ।
মৃত্যু সে এক কঠিন শব্দ নির্মম-নির্দয়
চাইলেও আপনজনকে ধরে রাখা না যায়।
এই মায়া আর ভালোবাসাকে করে তোলে স্মৃতিময়
তীব্র মধুর যন্ত্রণাতে হৃদয় বিলীন হয়।
তবুও মৃত্যু স্নিগ্ধ সত্য ও শুদ্ধতম
আল্লাহর দেওয়া পবিত্র এক নিয়ম।
এ এক চেনা ধারাবাহিকতায় জীবনের অবসান
অনন্তকাল বেঁচে থাকার নতুন এক আহ্বান।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email: jannatshila0009@gmail.com