শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

চাকায় ঘুরে সুখ

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৫ বার

 

চাকায় ঘুরে সুখ

ব্যস্ত শহর চলছে মানুষ ট্রাফিক জ্যামের মেলা
তারই মাঝে রিকশায় কাটে একটু স্বস্তির বেলা
ধীরে ধীরে প্যাডেল চেপে রিকশা যখন চলে
শহুরের ব্যস্ততা হারাই চাকায় ঘুরে সুখ মেলে।

হুডছাড়া রিকশায় বাতাস ছুয়ে যায় গালে
তখন মনটা আমার দুলে রিকশা চলার তালে
কংক্রিটের এই বন্দী খাঁচায় রিকশা যেন পাখি
মুক্ত আকাশ তলে রিকশায় জুড়াই দুটি আঁখি।

হুডের উপর বৃষ্টির ফোঁটা চাকায় ছিটে জল
বৃষ্টির দিনে রিকশায় চড়া অনেক মজা চল
গতির যুগে ধীরগতি রিকশায় পাওয়া যায়
রিকসা চড়ার আনন্দের কোনো তুলনা নাই।

বৃষ্টি নামলে রিকশাওয়ালার মুখে লাগে হাসি
ডাবল ভাড়া লাগবে মামা এটাই শুনি বেশি
শখের রিকশা চড়ার আনন্দটা নিমিষেই হয় তিতা
কংক্রিটের এই শহরে এটাই নিয়ম যেন একটা প্রথা।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।