শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নদীর তীরে শুভ্রতা

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

নদীর তীরে শুভ্রতা

নদীর তীরে দাঁড়িয়ে একা,
শুভ্রতার সাথে হলো দেখা।
হালকা হাওয়ায় নদীর জল,
দুলছে কাশফুলের শুভ্র দল।

নীল আকাশে সাদা মেঘ,
বাতাসের আজ মায়াবী বেগ।
কাশফুলের কোমল ছোঁয়া,
মন যেন আজ মেঘের খেয়া।

ছলাৎ ছলাৎ নদীর গান,
জুড়িয়ে দেয় ক্লান্ত প্রাণ।
নদীর পাড়ের এই যে রূপ,
প্রকৃতি আজ শান্ত ও চুপ।

সাদা ফুলের নরম চাদর,
নদীর বুকে মাখায় আদর।
দিনের শেষে আলোর রেখায়,
কাশফুলেরা স্বপ্ন মাখায়।

নদী বহে আপন মনে,
কথা কয় সে কাশফুলের সনে।
মন হারিয়ে সাদার মায়ায়,
কাশফুলের ঐ নরম ছোঁয়ায়।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।