শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

জীবন যেখানে যেমন

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

 

জীবন যেখানে যেমন

কেটেছে শৈশব চেনা গায়ে সবুজে ঘেরা সোনালি দিন
মাঠের ধুলোয় পুকুর ঘাটে জীবন ছিল বাধাহীন।
গাঁয়ের ধুলোয় কেটেছে বেলা চেনাই ছিল মাঠ
সবুজ পাতায় ঘেরা ছিল ঘর যেথায় সুখের হাট।
মায়ের ডাকে ভাঙত ঘুম চেনা পাখির সুরে গান
সেই জীবনের স্মৃতিরা আজও পাতায় প্রিয় অম্লান।

সেই সুন্দর দিনগুলি ফেলে থাকি ইট পাথরের কায়ায়
যেখানে জীবন চলে যান্ত্রিকতায় থেমে থাকার নেই উপায়।
যান্ত্রিক নগরে যান্ত্রিক জীবন সেকেন্ডে মাপে বেলা
স্বার্থের টানে মানুষে মানুষে জমে নিত্য মেলা।
আজ আমি শহরের বুকে নিয়ন আলোর দেশে
ক্লান্ত নগরে কোলাহলে চলি এক অচেনা বেশে।
শহরের ব্যস্ততা ও গ্রামের ছায়ায় কাটানো সময়েরই দুই ধরন
জীবন যেখানে যেমন চলে মানিয়ে নেয়া আমিও সেখানে তেমন।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।