ছোট্ট মীনার স্বপ্ন
ছোট্ট মীনার স্বপ্ন
ছোট্ট মীনা স্বপ্ন দেখে
পাড়ি দিবে অনেক দূর,
বড় হয়ে আকাশ ছোঁবে
মনে বাজে খুশির সুর।
একা একাই চলবে পথে
ভয় পাবে না মোটে
যুগের সাথে তাল মিলিয়ে
মিষ্টি হাসি ঠোঁটে।
ছোট্ট মীনা ঘুরবে একা
দেশের সবুজ প্রান্তে
বড় হয়ে পাড়ি দেবে
ভিনদেশেরই সীমান্তে।
স্বপ্নের দেশে মীনার নামটি
ভাসবে ডানা মেলে
সবাই তাকে চিনবে তখন
দেখবে আঁখি মেলে।
জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে
কাব্য গগন
পত্রিকায় প্রকাশিত।