বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মীনা বায়না ধরে

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৪ বার

মীনা বায়না ধরে

ছোট্ট মীনা বায়না ধরে
কান্না করে
যাবে ফুফুর বাড়ি
এখন যাবে একলা যাবে
মায়ের সাথে আড়ি।

মা বলেছে ছোট্ট সোনা
আজ যাবে না
বাবার ছুটি কাল
মেলায় যাবো সবাই মিলে
আনন্দে দিবে ফাল
তোমায় নিয়ে ঘুরবে বাবা
সারা সন্ধ্যা বিকাল।

আজই যাবে জেদ ধরেছে
শুনে নাতো বারণ
অবুঝ মীনা জানে নাতো
মায়ের না বলার কারণ।

ছোট্ট মীনা বুঝে নাতো
ভাসে চোখের জলে
একলা একা বাহিরে
কত বিপদ চলে।

একলা যাওয়া বারণ তাই
একলা পথচলা বন্ধ
চারিপাশে লুকিয়ে আছে
পুরুষরুপী হায়েনাদের দল
বাইরে গেলে বিপদ ভারী
পাপে পুরুষ অন্ধ।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ, রসায়ন বিভাগ।
Email:shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্ণরীতি সাহিত্য চর্চা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।