বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

চড়ুই পাখি

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

চড়ুই পাখি

চড়ুই পাখি চড়ুই পাখি
কেন করো ডাকাডাকি
চড়ুই বলে আমাকে দিবে একটু খাবার
গত দুইদিন আছি অনাহার।

আমি হঠাৎ রেগে বলি
থাকতে দিলাম ঘরের কোণে
আবার খাবার চাও কোন কারণে?

চড়ুই বলে যাচ্ছ কেন এমন রেগে
একটু খাবার চেয়েছি বলে!
তোমার আঙিনায় থেকে পাহারা
দিবো না আর যাচ্ছি ডানা মেলে।

চড়ুইয়ের অভিমান দেখে
পড়লাম আমি নিবিড় চিন্তায়
ছোট্ট চড়ুই চলে গেলে
কেমনে থাকবো একলা আঙিনায়?

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ,রসায়ন বিভাগ।
Email l: shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কাব্য গগন পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।