বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্মৃতির পাতায় শৈশব

Author

জান্নাত আক্তার শিলা , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

স্মৃতির পাতায় শৈশব

ভোরের হাওয়ায় সবুজ ঘাসে আনচান করে মন
শৈশবের রঙিন দিনগুলো হারিয়ে গেলো কখন
মিছে মিছে ঘর বানিয়ে দিতাম পুতুলের বিয়ে
মায়ের চোখ ফাঁকি খেলতাম মাঠে গিয়ে।

লুকোচুরি,কানামাছি ছিল আরও কত খেলা
সারাদিনের সবচেয়ে সুখের ছিল বিকালবেলা
কাগজের বানানো নৌকা দিতাম জলে ভাসিয়ে
বর্ষাকালের সাঁতার কাটার সময় গেলো হারিয়ে।

ঝড়ের দিনে আম কুড়াতে ছুটতাম আমি একা
শুনতাম নাতো মায়ের বারণ মাথায় মেঘের রেখা
মায়ের বকুনি তবুও ছিল আম নুন মরিচের স্বাদ
স্মৃতির পাতায় আজও মনে হলে ভাঙে সুখের বাঁধ।

জান্নাত আক্তার শিলা
শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ,রসায়ন বিভাগ।
shilakhan09765@gmail.com

লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেখাদূত পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।